এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের ৩, কলকাতা কত নম্বরে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্রাছাড়া দূষণে রবিবারও ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি (Delhi)। বাতাসের গুণগত মান পৌঁছেছে অতি ভয়ংকর পর্য়ায়ে। ১০ নভেম্বর পর্যন্ত রাজধানীতে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার দিল্লির বাতাসের গড় গুণগত মান (AQI) ছিল ৪৮৩। এর জেরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে ভারতের রাজধানী। দুনিয়ার সবচেয়ে দুষিত শহরের তালিকায় প্রথম দশে রয়েছে ভারতের আরও দুই শহর। ষষ্ঠ স্থানে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। অন্য শহরের নাম জানলে চমকে উঠবে বাঙালি। হ্যাঁ, সেই শহর হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা (Kolkata)। বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিটি অফ জয়।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *