সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম পেরিয়ে নতুন বছরেও সুখবর শোনার সম্ভাবনা নেই রাজ্য সরকারি কর্মীদের। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court)ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পিছিয়ে গেল। এখনই এ বিষয়ে শীর্ষ আদালত কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না। স্বভাবতই হতাশ হলেন মামলাকারী রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
