বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ, কালীপুজোর পরই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া না মেটালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। যা নিয়ে আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতা-মন্ত্রীদের নিয়ে সভারও ডাক দিলেন মমতা।
বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে আমি পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, ব্লক প্রেসিডেন্ট, সাংসদ, বিধায়ক সবাইকেই মিটিংয়ে আহ্বান জানিয়েছি। বেলা ১২টার সময় হবে বৈঠক। সেই বৈঠকেই বড়সড় সিদ্ধান্ত নেব। যারা ১০০ দিনের কাজ করেছে, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের বকেয়া টাকা দিতে হবে। আর তা নাহলে আন্দোলন কিন্তু বৃহত্তর পর্যায়ে যাবে।”
[আরও পড়ুন: দুর্ঘটনায় ক্ষতবিক্ষত পা, বিরল অস্ত্রোপচারে শিশুর প্রাণ রক্ষা করল এসএসকেএম]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *