সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাঠা সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত মহারাষ্ট্র (Maharashtra)। সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগাল বিক্ষোভকারীরা। বিধায়কের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। মারাঠা সংরক্ষণের দাবিতে প্রতিবাদ অনশন আন্দোলন চালাচ্ছেন মনোজ জারাঙ্গে পাটিল। তাঁকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরেই এদিন হামলা হয়েছে এনসিপি বিধায়কের বাড়িতে। তবে বিধায়ক এবং তাঁর পরিবারের লোকেরা অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে।
#WATCH | Beed, Maharashtra: Maratha reservation agitators vandalised and set the residence of NCP MLA Prakash Solanke on fire. pic.twitter.com/8uAfmGbNCI
— ANI (@ANI) October 30, 2023
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin
