বিশাখাপত্তনমে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩, X হ্যান্ডলে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাহানাগার স্মৃতি ফিরিয়ে ফের এক ট্র্যাকে দুটি ট্রেন ঢুকে পড়ায় মুখোমুখি সংঘর্ষ। একটি ট্রেনের ১১টি বগিতে সজোরে ধাক্কা। রবিবার রাতে অন্ধ্রের বিশাখাপত্তনমে রেল দুর্ঘটনায় (Rail Accident) মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে রেল সূত্রে খবর। আহত অন্তত ৫০ জন। ফের আরেক রেল দুর্ঘটনার সাক্ষী দেশ। এ নিয়ে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশাপাশি তিনি রেলের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। ‘কবে ঘুম ভাঙবে?’, X হ্যান্ডলে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

Another disastrous rail collision, this time in Vizianagaram district in Andhra Pradesh, involving two passenger trains, and causing uptil now at least 8 deaths and injury of at least 25 more.
Frontal collisions between trains, derailment of compartments, helpless passengers…
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2023

রবিবার সন্ধে ৭টা নাগাদ অন্ধ্রের বিশাখাপত্তনমে রেল দুর্ঘটনা ঘটেছে। বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের। দুই ট্রেনের সংঘর্ষে রেললাইন থেকে ছিটকে গিয়ে উলটে যায় রায়গড়গামী ট্রেনের মোট ১১ টি কামরা। ঘটনাটি ঘটে আলামান্ডা এলাকায়। X হ্যান্ডলে দুর্ঘটনার খবর জানিয়েছেন রেলমন্ত্রীর অশ্বিণী বৈষ্ণব। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু হয়। রাতভর উদ্ধারকাজের পর সকালেও ধ্বংসস্তূপ সরিয়ে যাত্রীদের উদ্ধারের কাজ চলে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজে নামে। ইতিমধ্যে হতাহতদের জন্য বিশেষ আর্থিক সাহায্য ঘোষণা করে কেন্দ্র সরকার। রেল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুর্ঘটনা ঘটেছে চালকের ভুলেই।

11 coaches from front of 08532 Visakhapatnam – Palasa reached next Alamanda station. Train 08504 Visakhapatnam – Rayagada rear 9 coaches pulled back to the previous station, Kantakapalle.
Other than the derailed and affected coaches, all cleared from the site.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 29, 2023

এনিয়ে রাতেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী। X হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *