কাজাখস্তানের খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন কমপক্ষে ২৫

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজাখস্তানের খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন। নিখোঁজ বহু। শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে, তথা খনিটির মালিক পশ্চিমের অন্যতম ইস্পাত প্রস্তুতকারক সংস্থা আর্সেলর মিত্তল। এই ঘটনার পর এই সংস্থায় বিনিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ।  
রয়টার্স সূত্রে খবর, কাজাখস্তানের (Kazakhstan) খনিতে বিধ্বংসী আগুন লাগার কথা জানায় ইস্পাত প্রস্তুতকারক সংস্থা আর্সেলর মিত্তল (ArcelorMittal)। যে খনিতে আগুন লেগেছে সেটি এই সংস্থার অধীনে। যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন খনিতে কাজ করছিলেন আড়াইশোর কাছাকাছি মানুষ। যার মধ্যে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। ২০৮ জনকে সেখান থেকে বের করে আনা গিয়েছে। এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কমপক্ষে ২৩ জনের। আহতের পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
[আরও পড়ুন: রাতভর গাজায় হামলা ইজরায়েলের, বিমান হানায় খতম হামাসের বায়ুসেনা প্রধান]
দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। একই সঙ্গে তিনি সরকারকে নির্দেশ দিয়েছেন আর্সেলর মিত্তলে সমস্ত রকম বিনিয়োগ বন্ধ রাখার।
[আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাষ্ট্রসংঘে, ভোটদানে অংশই নিল না ভারত]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *