জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারি LIVE UPDATE: ‘গ্রেপ্তারির নেপথ্যে শুভেন্দু’, স্বাস্থ্যপরীক্ষার আগে বিস্ফোরক মন্ত্রী

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোররাতে ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবারই মন্ত্রীকে তোলা হবে আদালতে। প্রতিমুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন।
সকাল ৯.১৫: জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখান থেকে ফের দাবি করলেন চক্রান্ত করা হয়েছে। 
সকাল ৮.৫৬: আরও বহু লোক হয়তো আছে এর নেপথ্যে। জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির প্রসঙ্গে এমনটাই বললেন দিলীপ ঘোষ। দ্রুত বাংলাকে দুর্নীতি মুক্ত করার ডাক দিলেন তিনি। 
সকাল ৮.৩৫:  সিজিও কমপ্লেক্স থেকে  বের করা হল জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। ইডি দপ্তর থেকে বেরিয়ে গ্রেপ্তারির জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন  জ্যোতিপ্রিয়। তাঁর দাবি চক্রান্তের শিকার তিনি, যার নেপথ্যে শুভেন্দু অধিকারী।
ভোর ৩.৩০: গাড়িতে ওঠার সময় মন্ত্রী দাবি করলেন চক্রান্তের শিকার তিনি।  

ভোর ৩.২২: ম্যারাথন তল্লাশির পর অবশেষে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার  প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *