উৎসবের মাঝে বিষাদের সুর, একই দিনে মহারাষ্ট্রে জোড়া পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৯

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মাঝে বিষাদের সুর। মহারাষ্ট্রে (Maharashtra) একই দিনে দুটি পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৯ জনের। আহত কমপক্ষে ২৭ জন। দুটি দুর্ঘটনাই ঘটেছে রাজ্যের বিদ জেলায়। প্রথম ঘটনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। অন্য ঘটনায় একটি অ্যাম্বুলেন্স তীব্র গতিতে ধাক্কা মারে ট্রাকে। দুই ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করেছে স্থানীয় মানুষ ও পুলিশ। তাঁদের নিকটবর্তী হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *