দেশ না পরিবার? কাকে বাঁচাবেন সলমন? অ্যাকশনে ভরপুর ‘টাইগার ৩’ ট্রেলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুলতান বলে কথা। বড়পর্দায় বড় কিছু ঘটাবেন, এমন প্রত্যাশাই ছিল। সেই প্রত্যাশা সপ্তাহের শুরুর দিনই পূরণ হল। অ্যাকশনে ভরপুর ‘টাইগার ৩’র ট্রেলার প্রকাশ করলেন সলমন খান (Salman Khan)। ভাইজানের পাশে রণংদেহি মূর্তিতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)।

সপ্তাহ দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার ৩’র ঝলক। মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ডের সেই ঝলকে সলমন খান বুঝিয়ে দিয়েছিলেন তিনিই বলিউডের সুলতান। ট্রেলারেও তার অন্যথা হল না। একেবারে অ্যাকশন প্যাকড ড্রামা নিয়েই ফিরছেন ভাইজান। যাতে ভিলেন হিসেবে ইমরান হাসমিকে দেখা যাচ্ছে।  
[আরও পড়ুন: মনোযোগী শাহরুখ-দীপিকা, আম্বানিদের অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে কাদা রণবীর-আলিয়া!]
‘টাইগার’ ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়েছিল ২০১২ সালে। সেবছর মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র (Tiger 3) অপেক্ষায় ছিলেন সলমনভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে।

মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সলমন। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গিয়েছে, শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
[আরও পড়ুন: র‌্যাম্পে নেচে নেটপাড়ায় হাসির খোরাক সাবা, প্রেমিকার পাশে দাঁড়িয়ে কী মন্তব্য হৃতিকের?]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *