World Cup 2023: ‘বন্দেমাতরম’ গেয়ে টিম ইন্ডিয়াকে চাঙ্গা করলেন অরিজিৎ সিং, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বাইশ গজেই নয়, ম্যাচ শুরুর আগেই সার্বিকভাবে জমে উঠেছিল ভারত-পাক লড়াই। সৌজন্যে অরিজিৎ সিং-সহ একঝাঁক সঙ্গীতশিল্পীর অনবদ্য পারফরম্যান্স। ‘বন্দেমাতরম’ থেকে ‘৮৩ ছবির ‘লেহেরা দো’-সহ বিভিন্ন দেশাত্মবোধক গানেই টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করলেন বর্তমানে বলিউডের একনম্বর গায়ক।
শনিবার ম্যাচের আগে যে জমকালো অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা আগেই জানিয়েছিল আইসিসি। সকলেই টিভির পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অরিজিৎ, সুনিধি চৌহান, সুখবিন্দর সিংদের পারফরম্যান্স দেখার। কিন্তু পরে জানা যায়, সেই অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই। তা সম্প্রচার করা হবে না।

Arijit Singh performance at Narendra Modi stadium #INDvsPAK #ArijitSingh pic.twitter.com/fHzYbrQV3p
— Cricpedia. (@_Cricpedia) October 14, 2023

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *