৩ লক্ষ টাকার জাল টিকিট বিক্রি! ভারত-পাক ম্যাচের আগে আহমেদাবাদে গ্রেপ্তার ৪

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে (World Cup Cricket) ভারত-পাক ম্যাচের আগে চড়ছে উত্তজনার পারদ। এই আবহাওয়ায় জাল টিকিট বিক্রির অভিযোগে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে (Amedabad) চার ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। আহমেদাবাদ শহরের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ। তার আগে মোট ৩ লক্ষ টাকার জাল টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পুলিশের। উল্লেখ্য, নিরাপত্তা নিশ্চিত করতে ভারত-পাক ম্যাচের আগে কার্যত দুর্গে পরিণত আহমেদাবাদ শহর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।   
একদিকে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে হারিয়ে চনমনে রোহিত শিবির, অন্যদিকে শ্রীলঙ্কার রানের পাহাড় ডিঙিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাবর আজমরা। বিশ্বকাপে যা রেকর্ড। সব মিলিয়ে মোতেরায় ১৪ অক্টোবরের ভারত-পাক ম্যাচের টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই তুঙ্গে। সেই সুযোগ ছাড়তে চায়নি অভিযুক্তরা। পুলিশের দাবি, মোট ৫০টি টিকিট ছাপানো ও বিক্রি করা হয়েছে। ক্রিকেট ভক্তদের প্রতারণা করে তোলা হয়েছে ৩ লক্ষ টাকা। এই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। চার জনের মধ্যে তিন জনের বয়স ১৮ বছর। এক জনের বয়স ২১ বছর।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *