কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তারির নির্দেশ হাই কোর্টের

গোবিন্দ রায়: কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটকে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। চেয়ারম্যানের প্যানেল না প্রকাশ করে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন সিএসসি (CSC) চেয়ারম্যান দীপককুমার কর। আজই সেই মামলা শুনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। আইনজীবী মারফত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে জানানোর পরেই বিচারপতি বিধাননগর কমিশনারেটকে নির্দেশ দেন, চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করাতে হবে। রাত সাড়ে আটটার মধ্যে দীপককুমার করকে হাই কোর্টে  হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *