সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে অভিনব উদ্যোগ ফিফার। ২০৩০ সালের বিশ্বকাপ হবে তিনটি আলাদা আলাদা মহাদেশের ৬টি দেশে। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
ফিফার ঘোষণা অনুযায়ী, ২০৩০ ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক হতে চলেছে তিনটি দেশ। স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ওই তিন দেশের পাশাপাশি আরও তিনটি দেশে বিশ্বকাপের একটি করে ম্যাচ আয়োজন হবে। একটি করে উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। অর্থাৎ একই বিশ্বকাপের ম্যাচ পেতে চলেছে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা।
Source: Sangbad Pratidin
