ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বকেয়া আদায়ে তৃণমূলের (TMC) ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বাধা! শনিবার দলের কর্মীদের দিল্লি যাওয়ার জন্য ট্রেনে বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল। কিন্তু শুক্রবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, কোচের অভাবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না। X হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে তৃণমূলের তরফে। তবে শাসকদলের স্পষ্ট হুঁশিয়ারি, যতই আটকানোর চেষ্টা হোক, মাথা নত করবে না তৃণমূল। আন্দোলন জারি থাকবেই।
Yet ANOTHER piteous attempt to stop us!
The Eastern Railway authorities have denied our request for a special train to take the deprived MGNREGA and Awas Yojana beneficiaries to Delhi.
However, their devious tactics won’t deter our commitment to secure Bengal’s rightful dues!… pic.twitter.com/2z35kGSVJz
— All India Trinamool Congress (@AITCofficial) September 29, 2023
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
