৪১ বছরে প্রথমবার, এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যহত। এবার ইকুয়েস্ট্রিয়ানের দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। এটা চলতি এশিয়াডে ভারতের তৃতীয় সোনা।

#EquestrianExcellence at the
After 41 long years, Team clinchesin Dressage Team Event at #AsianGames2022
Many congratulations to all the team members #Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/CpsuBkIEAw
— SAI Media (@Media_SAI) September 26, 2023

ইকুয়েস্ট্রিয়ানে ৪১ বছর পর এশিয়া সেরার শিরোপা পেল টিম ইন্ডিয়া। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল। এদের মধ্যে অনুশ আবার বাংলারই ছেলে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *