ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, উঠল স্লোগান, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্য়ের ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে এবার সোজা স্বাস্থ্যভবন অভিযানে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে গেলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়কও। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ও বিজেপি বিধায়করা স্বাস্থ্যভবনে ঢোকার চেষ্টা করেন। ডেঙ্গু নিয়ে স্মারকলিপি জমা দিতে যান তাঁরা। কিন্তু স্বাস্থ্যভবনের গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। তাতে প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দু বাকবিতণ্ডা শুরু হয়। তিনি বলেন, ”আপনারা বিধায়কদের এভাবে আটকাতে পারেন না।” এরপর স্লোগান ওঠে – ‘ডেঙ্গুর সরকার/ আর নেই দরকার।’ এনিয়ে স্বাস্থ্যভবনের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতার অভিযোগ, বিজেপিকে ভয় পেয়েই স্বাস্থ্যভবনে প্রবেশ থেকে আটকানো হয়েছে। 
 
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *