ভারত: ১ (সুনীল-পেনাল্টি)
মায়ানমার: ১ (কিয়াও)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত। সুনীল ছেত্রীর নেতৃত্বে মায়ানমারের বিরুদ্ধে ড্র করেও পরের রাউন্ডের টিকিট পেল ভারতীয় পুরুষ দল। এগিয়ে থেকেও তিন পয়েন্ট মাঠে ফেলে এলেন রাহুল কেপিরা। ম্যাচের শেষদিকে গোল করে দলের জন্য এক পয়েন্ট নিশ্চিত করেন মায়ানমারের কিয়াও। তবে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করার প্রবণতা চিন্তায় রাখবে কোচ ইগর স্টিমাচকে।
গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে ম্যাচ শুরু করেছিল ভারত। রবিবারের ম্যাচে মায়ানমারকে হারাতে পারলেই মিলবে পরের রাউন্ডের টিকিট, এই সমীকরণ মাথায় রেখেই খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। ইতিমধ্যেই গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আয়োজক দেশ চিন। গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে ওঠার লড়াই ছিল ভারত ও মায়ানমারের মধ্যে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
