বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা, এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিনের সফরে বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার বিকেলে  মুখ্যমন্ত্রী এসএসকেএম (SSKM) হাসপাতালে যান। উডবার্ন ব্লকের সামনে থামে তাঁর গাড়ি। সাড়ে ১২ নম্বর ওয়ার্ডে যান তিনি। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। সেখানেই স্বাস্থ্যপরীক্ষা করান মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, তাঁর পায়ের সমস্যা রয়েছে। তা নিয়েই এদিন দেখাতে এসেছিলেন হাসপাতালে।  
স্পেন, দুবাইয়ে গুরুত্বপূর্ণ সফর সেরে মঙ্গলবার সন্ধেবেলা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। সফর নিয়ে দারুণ খুশি তিনি,  তা বিমানবন্দরে নেমেই জানান। এরপর রবিবার বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *