আবেদনে সাড়া, মোহনবাগান ম্যাচে যুবভারতী থেকে একজোড়া মেট্রো

নব্যেন্দু হাজরা: যুবভারতীতে আইএসএলের ম্যাচ দেখে বাড়ি ফিরবে কীভাবে? সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল মাঠমুখী দর্শকদের। মোহনবাগান ম্যাচের শুরুর কয়েক ঘণ্টা আগে সুখবর শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শনিবার রাতে একজোড়া অতিরিক্ত মেট্রো চলবে সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত। সল্টলেক স্টেডিয়াম থেকে শেষ মেট্রো ছাড়বে কখন?
সাধারণত সল্টলেক-শিয়ালদহ রুটের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আজ রাত ১০টা এবং রাত ১০টা ১০ মিনিটে যুবভারতী স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে দু’টি বেশি মেট্রো। প্রথম মেট্রোটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে রাত ১০টা ৭ মিনিটে। দ্বিতীয়টি পৌঁছবে ১০টা ১৭ মিনিটে। তবে দু’টি মেট্রো ছাড়লেও তা সমর্থকদের চিন্তা কতটা কমাবে, তা নিয়েও উঠছে প্রশ্ন। 
কারণ, রাত ৮টায় শুরু হবে ফুটবল ম্যাচ। অতিরিক্ত সময় নিয়ে খেলা শেষ হতে প্রায় ১০টা। এরপর কার্যত উসেইন বোল্টের গতিতে ছুটলে তবে মেট্রো ধরতে পারবেন দর্শকরা। বিশেষ করে যাদের বসার আসন পড়বে  থ্রি, থ্রি-এ বা ফোর গেটে, তাঁদের প্রায় দেড় কিলোমিটার হেঁটে পৌঁছতে হবে মেট্রো স্টেশনে। 
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *