বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, দুবাই যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল বাবরদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান। ভারতে যাওয়ার আগে টিম বন্ডিং বাড়ানোর জন্য দুবাইয়ে গোটা দলকে জড়ো করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই উদ্যোগ এখন ধাক্কা খেয়েছে। ভিসা সমস্যায় দুবাইয়ে যাওয়া পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের। 
ভারতের ভিসা এখনও পায়নি পাকিস্তান। সোমবার দুবাইয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। পাক ক্রিকেট দল হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে নামার আগে দুবাইয়ে যেতে চেয়েছিল। দুদিন দুবাইয়ে থেকে সেখান থেকে হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল বাবর আজমদের। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান বুধবার দুবাই যাবে এবং বৃহস্পতিবার হায়দরাবাদে পৌঁছবে।  
ভারতের ভিসার জন্য এখনও অপেক্ষারত পাকিস্তান। সেই ভিসা এখনও পায়নি পাক দল। আর এই ভিসা সমস্যার জন্য দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাক দলকে। 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *