কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: দুবাইয়ে ‘বাংলার মাটি’। প্রথমবার সরকারি অনুষ্ঠানে গাওয়া হল বাংলার রাজ্য সংগীত। ‘বাংলার মাটি, বাংলার জল’কে রাজ্য সংগীত হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছিল বিধানসভায়। তবে সেই গানকেই রাজ্য সংগীত হিসাবে পরিবেশিত হল দুবাইয়ে প্রবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালক সবাইকে একসঙ্গে গানটি গাওয়ার কথা বললেন। মঞ্চে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রীকেও। সবাই উঠে দাঁড়ান। গলা মেলান মুখ্যমন্ত্রীও। এরপর সমবেতকণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। আর একেবারে শেষে উচ্চারণ করলেন, ‘জয় হিন্দ। জয় বাংলা। জয় ইন্ডিয়া।’
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
