সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ইসরোর পর নয়া চমক দুর্গাপুরের CMERI-এর বিজ্ঞানীদের চমক। কৃষকদের সুবিধার্থে বিদ্যুৎচালিত ট্রাক্টর তৈরি করে তাক লাগালেন বিজ্ঞানীরা। এক ঘণ্টা চার্জ দিলে যা চলবে ৪ ঘণ্টা।
জ্বালানির দাম এখন আকাশছোঁয়া। তাই দুচাকা হোক বা চার চাকা, ব্যাটারিচালিত গাড়ির চাহিদা এখন তুঙ্গে। এবার সে কথা মাথায় রেখেই প্রান্তিক কৃষকদের জন্য ব্যাটারিচালিত ট্রাক্টর বানালেন বিজ্ঞানীরা। লাগবে না জ্বালানি। লিথিয়াম ব্যাটারিতে চলবে এই ই-ট্রাক্টর। শুধু তাই নয়, মাত্র ১ ঘণ্টা চার্জ দিলে প্রায় ৪ ঘণ্টা চলবে ট্রাক্টর। জানা গিয়েছে, লাঙলের পাশাপাশি পণ্য বহণের কাজেও ব্যবহার করা যাবে এটি।
[আরও পড়ুন: ঋণ শোধের জন্য নিজের কিডনি বিক্রি করতে চান! জেলাশাসকের কাছে আবেদন মহিলার]
বর্তমান সময়ে এই ট্রাক্টর ব্যবহারে কৃষকরা যথেষ্ট উপকৃত হবেন বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ট্রাক্টরটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখে দেশের বিভিন্ন সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে বলেই জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী প্রজন্মের কাছে ব্যাটারিচালিত এই ইলেকট্রনিক ট্রাক্টর কৃষিক্ষেত্রে এক নতুন অগ্রগতির দিক খুলে দেবে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের দাবি এই ইলেকট্রনিক ট্রাক্টরের ব্যাটারির আয়ু ৫ বছরের বেশি।
[আরও পড়ুন: মাধ্যমিকে পড়ুয়াদের রেজিস্ট্রেশনে ভুলের দায় নিতে হবে স্কুলকেই, জরিমানা ১ হাজার টাকা]
Source: Sangbad Pratidin
