আইন হওয়ার পথে আরও একধাপ, বিনা বিরোধিতায় রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)আইন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। বিনা বাধায় সংসদের উচ্চকক্ষে তা পাশ হয়ে গেল। রাজ্যসভায় (Rajya Sabha) বিলটির বিপক্ষে একটিও ভোট পড়েনি বলে খবর। বিলের পক্ষে পড়েছে ২১৫ টি ভোট। মহিলা সংরক্ষণ বিলের একমত হওয়ায় প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন। এবার রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা, তারপরই আইনে পরিণত হবে ঐতিহাসিক বিলটি। 

Rajya Sabha passes Women’s Reservation Bill; 215 MPs vote in favour and 0 MPs vote against pic.twitter.com/kXFzZd8GZs
— ANI (@ANI) September 21, 2023

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *