সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ অধিবেশনে শুরুর আগের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখে নেহরুর নাম। পুরনো সংসদ সদস্যদের স্মৃতিতর্পণে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) এবং তাঁর মন্ত্রীসভাকে প্রশংসায় ভরিয়ে দিলেন মোদি। নেহরুর পাশাপাশি লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিংয়ের অবদানের কথাও নিজের ভাষণে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, পুরনো সংসদ ভবনের বহু শোকেরও সাক্ষী। যেমন, তিন প্রধানমন্ত্রীকে তাঁদের কার্যকালে হারিয়েছিল এই সংসদ ভবন।
#WATCH | Special Session of Parliament | In Lok Sabha, PM Modi says, “…All of us are saying goodbye to this historic building. Before independence, this House was the place for the Imperial Legislative Council. After independence, this gained the identity of Parliament House.… pic.twitter.com/GRWUlr69U2
— ANI (@ANI) September 18, 2023
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin
