সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের প্রতিবাদকে ‘কান্নাকাটি’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী। সংসদের বিশেষ অধিবেশনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কান্নাকাটি করার জন্য পরে অনেক সময় পাবেন বিরোধীরা। আপাতত সংসদের কাজে মন দিন তাঁরা। কারণ জীবনে খুব কম সময় আসে যখন মানুষের জীবনে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংসদের বিশেষ অধিবেশনকে ঐতিহাসিক বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর জীবনের উৎসাহ বাড়িয়ে তুলেছে এই অধিবেশন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
