Asia Cup 2023: এশিয়া কাপ ফাইনালে ৬ স্টার সিরাজ, মাত্র ৫০ রানেই শেষ শ্রীলঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ওভারে চার উইকেট। ৬ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ঝুলিতে ছয় উইকেট। এশিয়া কাপের ফাইনালে আগুন ঝরালেন মহম্মদ সিরাজ। একাহাতেই গুঁড়িয়ে দিলেন লঙ্কা ব্যাটিং লাইন আপ। ভারতীয় পেসের দাপটেই দিশেহারা হয়ে পড়লেন পাথুম নিশঙ্কা-কুশল মেন্ডিসরা। মাত্র ৫০ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কা ইনিংস। তবে কোনওমতে নিজেদের গড়া লজ্জার নজির এড়াতে পারলেন দাসুন শানাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোরের রেকর্ড অক্ষতই রইল। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

 

 

 

 

 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *