এক ওভারে ৪ রানে ৪ উইকেট! এশিয়া কাপ ফাইনালে নয়া রেকর্ড ‘বিধ্বংসী’ সিরাজের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: W 0 W W 4 W। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এশিয়া কাপের ফাইনালে এমনই বিধ্বংসী রূপে ধরা দিলেন মহম্মদ সিরাজ। এক ওভারে চার রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ভারতীয় পেসার। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার।
রবিবাসরীয় কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দাসুর শনাকা। কিন্তু ভারতীয় পেস ঝড়ে একেবারে দুরমুশ হয়ে গেল হোম ফেভারিটরা। একাই ছটি উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে চারটি উইকেটই নেন এক ওভারে। আর সেই সৌজন্যেই চতুর্থ ভারতীয় হিসেবে দ্রুততম ৫০ উইকেটের মালিক হয়ে যান তিনি। সাত ওভারে ২১ রানে ৬ উইকেট তাঁর ঝুলিতে।
[আরও পড়ুন: ‘সমর্থনযোগ্য নয়’, ভারতীয় ছাত্রীর মৃত্যু নিয়ে ঠাট্টার ঘটনায় ক্ষমা চাইলেন মার্কিন মেয়র]

Mohammed Siraj in the Powerplay in the Asia Cup final:
0,0,0,0,0,0 – 1st over
W,0,W,W,4,W – 2nd over
0,0,0,W,0,1 – 3rd over
1,0,0,0,0,0 – 4th over
0,1,0,0,0,0 – 5th over
One of the Greatest spells ever in ODI history,Miyann#SLvsIND#siraj #AsiaCup23 pic.twitter.com/s2Hn2NpM7d
— VINEETH (@sololoveee) September 17, 2023

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *