স্পেন সফরের মাঝেই বড় সিদ্ধান্ত, কিশোর ভারতী স্টেডিয়াম লা লিগাকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেন সফরে ফের বড়সড় সিদ্ধান্ত। লা লিগা কর্তৃপক্ষকে কিশোর ভারতীয় স্টেডিয়াম দিচ্ছে রাজ্য সরকার। রবিবার মাদ্রিদ থেকে বার্সেলোনা যাওয়ার পথে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পেন সফরের শুরুতেই লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার পর ঠিক হয়, বঙ্গ ফুটবলের জন্য কলকাতার (Kolkata) বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবে। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতির পর এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, লা লিগার যাতে বাংলা তথা ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতিতে সাহায্য করতে কোনওপ্রকার সমস্যা না হয়, সেই কারণেই কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
[আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে ৬ স্টার সিরাজ, মাত্র ৫০ রানেই শেষ শ্রীলঙ্কা]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *