সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হলেও লিগ টেবিলের এক নম্বরে থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছে। সুপার লিগ পর্যায়ে একবার সম্মুখসমরে নামে ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন রোহিত শর্মারা। এবার সেই আর প্রেমদাসা স্টেডিয়ামেই ফাইনালের লড়াইয়ে একে অপরের মুখোমুখি দু’দল। এখন দেখার যে, ভারত পুনরায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, নাকি বড় মঞ্চে প্রতিশোধের বৃত্তটা পূর্ণ করে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক সপ্তমবার ট্রফি জিতেছে ভারত। এবারও কি বিরাট কোহলি-শুভমান গিলদের হাতে ট্রফি উঠবে? বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস বাড়বে? দেখে নিন ম্যাচের সব লাইভ আপডেট।
৩:৪৩ মিনিট: শুরুতেই বুমরাহের আগুনে বোলিং, প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। প্রথম ওভারের তৃতীয় বলেই কুশল পেরেরাকে আউট করলেন বুমরাহ। প্রথম স্লিপের দিকে উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ নিলেন লোকেশ রাহুল। ১ রানে ১ উইকেট হারাল শ্রীলঙ্কা।
BOOM @Jaspritbumrah93 strikes in the very first over!
Kusal Perera departs as @klrahul takes the catch
Follow the match https://t.co/xrKl5d85dN#AsiaCup2023 | #TeamIndia | #INDvSL pic.twitter.com/mYGLNm1T3U
— BCCI (@BCCI) September 17, 2023
৩:৪০ মিনিট: খেলা শুরু। বৃষ্টি বন্ধ, এশিয়ার সেরার হওয়ার লড়াইয়ে মাঠে নেমে পড়ল ভারত-শ্রীলঙ্কা
৩:২০ মিনিট: ৩:৩০ মিনিটে পিচ ও মাঠ পরিদর্শন করবেন দুই আম্পায়ার। ফের বৃষ্টি না হলে ৩:৪০ মিনিট থেকে শুরু হতে পারে। এবং কোনও ওভার কাটা যাবে না।
Start of play has been delayed due to
Stay Tuned for more updates!
Follow the match https://t.co/xrKl5d85dN#TeamIndia | #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/cq3ZyZnipu
— BCCI (@BCCI) September 17, 2023
৩:০০ মিনিট: মেগা ফাইনালে ফের বাদ সাধল বৃষ্টি, ড্রেসিংরুমে অপেক্ষায় ভারত-শ্রীলঙ্কা
২:৪৭ মিনিট: পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি’সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মদুশান ও মাথিসা পথিরানা।
Sri Lanka won the toss and elected bat first!
Here’s your playing XI #LankaLions #SLvIND #AsiaCup2023 pic.twitter.com/Y94pZZgk0k
— Sri Lanka Cricket (@OfficialSLC) September 17, 2023
২:৪৫ মিনিট: ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
ASIA CUP FINAL 2023. India XI: R Sharma (C), S Gill, V Kohli, KL Rahul (WK), I Kishan, H Pandya, R Jadeja, W Sundar, K Yadav, M Siraj, J Bumrah. https://t.co/xrKl5d85dN #INDvSL
— BCCI (@BCCI) September 17, 2023
২:৪০ মিনিট: চোট পেয়ে ছিটকে যাওয়া অক্ষর প্যাটেলের বদলে ওয়াশিংটন সুন্দরকে তড়িঘড়ি দেশ থেকে ডেকে নিয়েছে ভারত। ফাইনালে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন তিনি। এছাড়া বাংলাদেশ ম্যাচে যে পাঁচ জনকে বিশ্রাম দিয়েছিল টিম ইন্ডিয়া, তারা সকলেই ফাইনালের প্রথম একাদশে ফেরেন।
Sri Lanka have won the toss and elected to bat first in Colombo!
Will Sri Lanka’s openers stand strong against the new ball and unleash their power in the later overs? Or could the Indian seamers seize the early advantage? #AsiaCup2023 #INDvSL pic.twitter.com/2F4NSNkaN0
— AsianCricketCouncil (@ACCMedia1) September 17, 2023
২:৩০ মিনিট: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে টস জিতল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শনাকা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, কলম্বোয় রান তাড়া করতে হবে ভারতকে। যদিও রোহিত শর্মা জানান যে, তিনি টস জিতলেও শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। শ্রীলঙ্কা বাধ্য হলেই দলে একটি রদবদল করে। চোট পাওয়া থিকশানার বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান হেমন্ত।
Source: Sangbad Pratidin
