‘গরিবের ছেলে মোদি আপনাদের সেবায় তৎপর’, ‘PM বিশ্বকর্মা’ উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ৭৩তম জন্মদিনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার নয়াদিল্লির দ্বারকায় এক্সপো সেন্টার ‘যশোভূমি’ (YashoBhoomi) উদ্বোধন করেন মোদি। পাশাপাশি বিশ্বকর্মা জয়ন্তীতে সূচনা করলেন ‘পিএম বিশ্বকর্মা’ (PM Vishwakarma) প্রকল্পেরও। ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পের সুবিধা পাবেন শিল্পী, কারিগর তথা ছোট ব্যবসায়ীরা। প্রকল্পের উদ্বোধন করে মোদি বলেন, “গরিবের ছেলে মোদি আপনাদের সেবায় সদা তৎপর।”

#WATCH | Prime Minister Narendra Modi says “In the near future, training, technology and tools will be very essential. Under ‘PM Vishwakarma’ scheme, govt has focussed on providing special training to the Vishwakarma partners and Rs 500 will be provided to you while the training… pic.twitter.com/2E8iMsM73B
— ANI (@ANI) September 17, 2023

(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *