একবালপুরে যুবকের রহস্যমৃত্যু, বহুতলের সামনে মিলল রক্তাক্ত দেহ

অর্ণব আইচ: খাস কলকাতায় ফের যুবকের রহস্যমৃত্যু। বহুতলের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে একবালপুর এলাকায়। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু? নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম কাইসার আনসারি। বয়স ২৭ বছর। কলকাতার একবালপুরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ একবালপুর এলাকায় একটি বহুতলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন কাইসার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *