সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনের ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ষষ্ঠ ভারতীয় হিসাবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরলেন তিনি। মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা মেরে এই রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে এই কীর্তি অর্জন করেছেন হিটম্যান। শচীন তেণ্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনি- সকলকেই টপকে গিয়ে ১০ হাজার রান করেছেন রোহিত।
Milestone
1⃣0⃣0⃣0⃣0⃣ ODI runs & counting
Congratulations to #TeamIndia captain Rohit Sharma
Follow the match https://t.co/P0ylBAiETu #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/STcUx2sKBV
— BCCI (@BCCI) September 12, 2023
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
