রবিবার চলতি এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ জিতলেই ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবেন বাবর আজমরা। ম্যাচের সমস্ত আপডেট জেনে নিন।
৩:০৮ মিনিট: ২ ওভারের শেষে ভারতের রান ১১। রোহিত ১০ ও শুভমান ১ রানে ক্রিজে আছেন।
৩:০৩ মিনিট: প্রথম ওভারের শেষে ভারতের রান ৬। শেষ বলে শাহিনকে ছক্কা মারলেন রোহিত।
৩:০০ মিনিট: শাহিন শাহ আফ্রিদি তৈরি। গত পাক ম্যাচের ধাক্কা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া। বড় রানের লক্ষ্যে রোহিত শর্মা ও শুভমান গিল।
২:৪৫ মিনিট: পাকিস্তানের একাদশ —- বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ।
ICYMI: Our team for today #PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/0cvBdsQcFv
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
২:৪০ মিনিট: ভারতের প্রথম একাদশ —- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
Toss & Team News
Pakistan have elected to bowl against #TeamIndia.
A look at our Playing XI
Follow the match https://t.co/kg7Sh2t5pM#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/fkABP5uWxr
— BCCI (@BCCI) September 10, 2023
২:৩৩ মিনিট: ভারতীয় দলে দুটি বদল। শ্রেয়স আইয়ার ম্যাচের কিছুক্ষণ আগে পিঠের চোটে আক্রান্ত হয়েছেন। তাঁর জায়গায় দলে এলেন কেএল রাহুল। এবং প্রথম একাদশে ফিরলেন জশপ্রীত বুমরাহ।
২:৩০ মিনিট: টসে জিতে বোলিং করবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Pakistan wins the toss and elects to field first in Colombo! The pitch looks dry and promises early movement for the seamers, with spin likely to play a big role later on.
Who will come out on top in this thrilling showdown? #AsiaCup2023 #PAKvIND pic.twitter.com/ibM3r4VWbX
— AsianCricketCouncil (@ACCMedia1) September 10, 2023
ভারতের টিম কম্বিনেশন: কেএল রাহুল ফিট। দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে তাঁকে সুযোগ দিতে হলে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলিই সেরা মঞ্চ। বাবা হওয়ার পরে পুনরায় স্কোয়াডে যোগ দিয়েছেন জশপ্রীত বুমরাহ। সুতরাং, নেপাল ম্যাচে যে ১১ জনকে মাঠে নামায় ভারত, তাতে আরও কয়েকটি বিকল্প যোগ হয় রোহিতদের হাতে। এখন দেখার যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোন ১১ জনকে মাঠে নামায়। ফর্মে থাকা ঈশান কিষাণকে দলে রাখা হবে? সেটাও দেখার বিষয়।
আবহাওয়ার আপডেট: রবিবার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। যদিও সকাল থেকে কলম্বোর আকাশ রোদ ঝলমলে। তবে দিন গড়ালে বৃষ্টি মহারণে বাধ সাধলে সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে-তে আয়োজিত হবে ‘মাদার অফ অল ব্যাটল’।
পাকিস্তানের প্রথম একাদশ: ভারতের বিরুদ্ধে মহারণের একদিন আগেই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। মাঠে নামছেন: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, ফহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
Source: Sangbad Pratidin
