প্রচার বড় বালাই, ‘নগ্ন’ অবস্থায় স্ত্রীকে নিয়ে প্রকাশ্য রাস্তায় তারকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচার বড় বালাই। তার জন্য যেন সব কিছুই করতে পারেন মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট (Kanye West)। কিছুদিন আগেই নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এবার ‘ন্যুড’ পোশাক পরা অবস্থায় স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরিকে নিয়ে প্রকাশ্য রাস্তায় নেমে পড়েন তিনি।

একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। পরে কিম কার্দাশিয়ানকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন। কিমের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যে বিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খেতে থাকেন ৪৬ বছরের শিল্পী। নিজের নামও বলতে ফেলেছেন তিনি। এখন নিজের পরিচয় ‘ইয়ে’ নামে দেন। শোনা যায়, গোপনে বিয়াঙ্কার সঙ্গে বিয়ে সেরেছেন কেনি। তবে দু’জনের আইনি বিয়ের খবর এখনও পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ৩ দিনে ২০০ কোটির চূড়ায় ‘জওয়ান’, শাহরুখের সঙ্গে কাজ করতে চাননি নয়নতারা!]
সে যাই হোক, সম্প্রতি ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। কালো পোশাক পরে রাস্তায় হাঁটছেন কেনি। মুখে তাঁর মাস্ক। এদিকে বিয়াঙ্ক হাঁটছেন প্রায় নগ্ন অবস্থায়। বুকে তাঁর বেগুনি রঙের পিলো। এক নজরে দেখে মনে হবে যান, বিয়াঙ্কার শরীরে কোনও পোশাকই নেই। কিন্তু একটু ভাল করে দেখলেই বোঝা যাবে ‘ন্যুড’ পোশাক পরেছেন তিনি।

কী এই ‘ন্যুড’ পোশাক। শরীরের রং ও গঠনের সঙ্গে একেবারে মিশে যায়। কেউ পোশাক পরলে মনে নয় যেন কিছুই পরেননি। তাতে আবার সামনে পিলো রেখে লজ্জা নিবারণ করার ভান করেছেন বিয়াঙ্কা। এই অবস্থাতেই নাকি ইটালির রাস্তায় কেনি ওয়েস্টের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। যা দেখে নিন্দুকদের বক্তব্য। সত্যিই! প্রচার বড় বালাই।
[আরও পড়ুন: ‘জওয়ান’-এর বেল্ট কানেকশন! শাহরুখের সঙ্গেই ভাইরাল রঞ্জিত মল্লিকের ছবি]
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *