আজ ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশ। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হয় এই কেন্দ্রে। সকাল থেকেই নিরাপত্তা বেষ্ঠনীতে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। বিজেপি কি এবারও গড় ধরে রাখতে পারবে? নাকি উত্তরেও থাবা বসাবে তৃণমূল? কেমন ফল করবে বিরোধীরা? জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিনের LIVE UPDATE-এ।
সকাল ৮.৪০: পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। গণনা কেন্দ্রের বাইরে উৎকন্ঠায় বিজেপি এবং সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দু’জনেই।
সকাল ৮.৩০: নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। ২৮ টি টেবিলে মোট ১০ রাউন্ড গণনা হবে। গণনার দায়িত্বে প্রায় ১০০ কর্মী।
সকাল ৮.০০: শুরু হল ভোট গণনা। কেমন ফল হবে তৃণমূলের? আদৌ গড় ধরে রাখতে পারবে বিজেপি? উত্তরের অপেক্ষায় ধূপগুড়ির বাসিন্দারা। তবে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল-বিজেপি উভয় দলই।
Source: Sangbad Pratidin
