কল্যাণ চন্দ, বহরমপুর: আচমকা থানার মধ্যে বিস্ফোরণ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বহরমপুরে (Berhampore)। মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর থানার দোতলায় এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে রয়েছেন এসআই কৃষ্ণেন্দু গোস্বামী-সহ ৩ পুলিশ কর্মী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্তে থানায় পৌঁছেছেন পুলিশ সুপার। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিন গোলযোগের কারণেই এই ঘটনা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
