TMC Shahid Diwas Live Update: ‘কোনও শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না’, একুশের সকালে বার্তা অভিষেকের

আজ তৃণমূলের শহিদ দিবস (21 July Shahid Diwas)। করোনাতঙ্ক কাটিয়ে দু’বছর পর সভায় রেকর্ড ভিড়ের আশায় ঘাসফুল শিবির। ২৪-এর লোকসভার আগে একুশের মঞ্চ থেকে কী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)? সেদিকে তাকিয়ে গোটা দেশ। একুশে জুলাইয়ের LIVE UPDATE:
সকাল ১০.২৭: সভাস্থলের নিরাপত্তায় কড়া নজর। দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সভাস্থল ঘুরে দেখছেন সিপি বিনীতকুমার গোয়েল। 
সকাল ১০.২২: ভিআইপির রাস্তায় দুর্ঘটনার কবলে তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই গাড়ি। চারচাকা দাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। গুরুতর জখম পথচারী এবং বাইক আরোহী। উলটোডাঙার যাওয়ার পথে দুর্ঘটনা। কৈখালি থেকে ধর্মতলা যাচ্ছিলেন সমর্থকরা। 
সকাল ১০.০৪: শহিদ দিবসের শহরে গান্ধী পরিবারের দুই সদস্য। সূত্রের খবর, কলকাতায় রয়েছেন বিজেপির দুই সাংসদ মানেক এবং বরুণ গান্ধী। একুশের সভায় কি তাঁরা যাবেন? ক্রমশ বাড়ছে জল্পনা। 
সকাল ৯.৫০: একুশে জুলাইয়ে ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে লেখেন, “২১ জুলাই বাংলার ইতিহাসে এক পবিত্র দিন। ১৯৯৩ সালের নৃশংস হত্যাকান্ডে প্রাণ হারানো ১৩ শহিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই দিনে আমাদের স্বর আরও দৃঢ় হোক।  কোনও শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। ভয় দেখাতে পারবে না। মানুষের জন্য আমরা সবসময় আছি।” 

21st July is a sacrosanct day in the history of Bengal!
I offer my heartfelt tribute to the 13 martyrs who lost their lives owing to police brutalities in 1993.
This #ShahidDibas, let our voices be louder – we will not be cowed down by any force! For people, we’ll give our all.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2022

সকাল ৯.৪৩: একুশের সমাবেশে নানা রঙের সমাহার। 
ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.৩৭: কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে শহর কলকাতা। ধর্মতলা চত্বরের আশপাশের অঞ্চল ১৫টি জোনে ভাগ করে থাকবে নজরদারি। দায়িত্বে থাকবেন একজন করে ডিসি। মূল মঞ্চকে তিনটি বলয়ে ভাগ করা হয়েছে। মূল মঞ্চের দায়িত্বে একজন ডিসি, তিনজন এসি, পাঁচ ইন্সপেক্টর, ৫ সাব-ইন্সপেক্টর, ৩০ পুলিশকর্মী, ৯৫ সাদা পোশাকের পুলিশ, ৪০ জন র‌্যাফ।মঞ্চের পিছন দিক ও সংলগ্ন এলাকায় সাতটি ভাগে নজরদারি।

 
সকাল ৯.১৫: শহরের বিভিন্ন প্রান্তে এসে পৌঁচছেন জেলার কর্মী-সমর্থকরা। তাঁদের ‘দিদি’কে দেখতে ভিড় জমছে ধর্মতলা সভা চত্বরে। কারোর হাতে প্ল্যাকার্ড তো কেউ আবার সারা শরীরে তৃণমূলের পতাকা এঁকেছেন। কেউ আবার বহুদূর থেকে হেঁটে শহরে পৌঁচছেন। সবমিলিয়ে শহিদ দিবসের আবেগে ভাসছে গোটা রাজ্য। 
ধর্মতলার সভার পথে। ছবি: অরিজিৎ সাহা।
সকাল ৯: শহিদ স্মরণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। ২১ জুলাইয়ের সকালে টুইটার বার্তায় তুলে ধরা হল ঐতিহাসিক ‘কালো দিনের’ ইতিহা। টুইটারে লেখা হয়েছে, “২১ জুলাই একটা আবেগ। হৃদয়ের ভীষণ কাছের একটি দিন। ১৩ জন কর্মীর অকালমৃত্যুতে আমরা শোকস্তব্ধ। তবে কথা দিচ্ছি, তাঁদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।”
 

21st July is an emotion.
It is a day that is close to all our hearts and as we mourn the demise of 13 martyrs, we promise that for years to come, we will honour their sacrifice.
Heartfelt tribute to the brave souls on #ShahidDibas.
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2022

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *