জল্পনার অবসান, সোমবারই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, জানুন কবে থেকে চালু যাত্রী পরিষেবা

নব্যেন্দু হাজরা: প্রতীক্ষার অবসান। ১১ জুলাই অর্থাৎ আগামী সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর। যাত্রী পরিষেবা শুরু হবে বৃহস্পতিবার, ১৪ জুলাই থেকে। মেট্রো রেলেই শিয়ালদহ থেকে পৌঁছনো যাবে সেক্টর ফাইভে।
সব ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিই শিয়ালদহ মেট্রোর (Sealdah Metro) উদ্বোধন করবেন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সবুজ সংকেত দেননি তিনি। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্মৃতি ইরানি উদ্বোধনে উপস্থিত হতে না পারলেও সোমবারই মেট্রোর ফিতে কাটা হবে। সেক্ষেত্রে কে উদ্বোধন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। অর্থাৎ মেট্রোর দরজা যে সোমবারই খুলে যাচ্ছে, তা নিয়ে আর কোনও সংশয় রইল না। তবে শেষপর্যন্ত উদ্বোধক হিসাবে স্মৃতি ইরানির নাম কেন হল তা নিয়ে জোর জ্বল্পনা শুরু হয়েছে মেট্রোর অন্দরেও। কারণ তিনি কেন্দ্রীয় নারী-শিশুকল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী। তাঁর সঙ্গে মেট্রোর উদ্বোধনের কোনও যোগই নেই। তিনি এরাজ্যেরও সাংসদ নয়। তাহলে তিনি কেন? বিষয়টি নিয়ে অবশ্য মেট্রোকর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।
[আরও পড়ুন: বিচ্ছেদ আটকাতে দম্পতিকে ইকো পার্কে ঘোরার পরামর্শ, ঘর বুকিংও করলেন হাই কোর্টের বিচারপতি]
বৃহস্পতিবার থেকে চালু হবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) পরিষেবা। বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলার সময়ও।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *