অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি, মৃত অন্তত ২ পুণ্যার্থী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি। মৃত অন্তত দুই পুণ্যার্থী। বিপর্যয় মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কালীমাতা ও অমরনাথ গুহার মাঝখানে ঘটনাটি ঘটেছে। সেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার যাত্রী রয়েছেন। শুক্রবার আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের কয়েকটি ক্যাম্প। উদ্ধার কাজ চালাতে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল পাঠানো হয়েছে।

#WATCH | J&K: Visuals from lower reaches of Amarnath cave where a cloud burst was reported at around 5.30 pm. Rescue operation underway by NDRF, SDRF & other associated agencies. Further details awaited: Joint Police Control Room, Pahalgam
(Source: ITBP) pic.twitter.com/AEBgkWgsNp
— ANI (@ANI) July 8, 2022

 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *