ক্ষীরোদ ভট্টাচার্য: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে কলকাতার সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করল। এদিকে পজিটিভিটি রেটও (Positivity Rate) বাড়ছে হুড়মুড়িয়ে। এমন পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরামর্শ, সংক্রমণ ঠেকাতে কোভিডবিধি মেনে চলুন।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছে ২৩০ জন। এর মধ্যে কলকাতায় (Kolkata) আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে সেঞ্চুরি না করলেও দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (১৩)। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, রাজ্যের দৈনিক সংক্রমণের হার প্রায় ৩ শতাংশ। যা মঙ্গলবার ছিল ১.৮৫ শতাংশ।
[আরও পড়ুন: বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙার হুমকি, বিতর্কে দিলীপ ঘোষ]
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
