Primary TET Scam: প্রাইমারি TET দুর্নীতির তদন্তেও সিবিআই, চাকরি খোয়ালেন ২৬৯ জন

গোবিন্দ রায়: এসএসসি (SSC), এসএলএসটির (SLST) পর এবার ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগেও সিবিআই তদন্ত। কলকাতা হাই কোর্টের নির্দেশ চাকরি গেল ২৬৯ জনের। বেতন বন্ধ করার পাশাপাশি স্কুলে ঢুকতেও নিষেধ করা হল তাঁদের। সোমবার এমনই রায় দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি চলছিল। সোমবার সেই শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্ন, টেট পাস না করেও চাকরি কীভাবে? সেই দুর্নীতির তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিলেন বিচারপতি। আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রাইমারি বোর্ডের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচী এবং প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। তদন্তে সহযোগিতা না করলে মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *