Prophet Row: অশান্তি রুখতে উলুবেড়িয়ায় জারি ১৪৪ ধারা, অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে দিলীপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বর বিতর্কের জেরে শনিবারও উত্তপ্ত হাওড়া। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পথেই আটকান হল প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে বেরতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে, টানা দু’দিন অশান্তির পর হাওড়ার উলুবেড়িয়ার বেশ কয়েকটি এলাকায় বুধবার সকাল পর্যন্ত জারি ১৪৪ ধারা।
শুক্রবার সন্ধেয় গোটা হাওড়া জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আরও কড়া পদক্ষেপ নবান্নের। শনিবার সকালে উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। আগামী ১৫ জুন অর্থাৎ বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়া প্রশাসনের তরফে ৫ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *