ভোটের আগে ফের ‘অ্যাকশন’ কমিশনের! এবার একসঙ্গে পাঁচ ডিআইজি বদল

ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল নির্বাচন কমিশনের। এবার এক ধাক্কায় পাঁচ জায়গার ডিআইজি বদল নির্বাচন কমিশনের। ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমনকী কলকাতা পুলিশ কমিশনার, ডিজি-সহ একাধিক জেলার পুলিশ সুপারকেও রাতারাতি বদল করার নির্দেশ দিয়েছে কমিশন। যা নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই ফের একতরফাভাবে পাঁচ ডিআইজিকে বদলির নির্দেশ কমিশনের
সরানো হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি হচ্ছেন অজিত কুমার যাদব, বর্ধমানের ডিআইজি হচ্ছেন শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হচ্ছেন কংকর প্রসাদ বাড়ুই এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি হচ্ছেন অঞ্জলি সিং। 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *