ব্যাট হাতে নামলেই বিপক্ষ বোলারদের রীতিমতো শাসন করে। তার ‘রাম ঠ্যাঙানি’ যে কোনও দলের কাছেই দুঃস্বপ্ন। বৈভব সূর্যবংশী। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের পর আবারও আলোচনায় সে। তবে এবার ক্রিকেটীয় কারণে নয়, তাকে নিয়ে আলোচনা চলছে ‘পাকামি’র কারণে।
ঠিক কী হয়েছে? রবিবার দিল্লিতে আয়োজিত হয় বিসিসিআইয়ের ‘নমন অ্যাওয়ার্ড’। তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পান রজার বিনি, রাহুল দ্রাবিড়, মিতালি রাজ। সেখানে সুনীল গাভাসকর যেমন ছিলেন, তেমনই ছিলেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। পুরুষ-মহিলার বয়সভিত্তিক পর্যায়ে চারটি দল ছিল, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। পুরস্কৃত হলেন রাহুল দ্রাবিড় থেকে মিতালি রাজ। বর্ষসেরা পুরস্কার পেলেন শুভমান গিল, স্মৃতি মন্ধানা।
অনুষ্ঠানের বিশেষ এক পর্বে সঞ্চালক হর্ষ ভোগলে কথা বলেন হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার সঙ্গে। ছিল ১৪ বছর বয়সি বৈভবও। সেই সময় তাঁদের প্রিয় সিনেমা কী, তা নিয়ে জানতে চাওয়া হয়। হার্দিক জানান, তাঁর প্রিয় সিনেমা ‘গডজিলা’। সঞ্জু স্যামসনের প্রিয় রজনীকান্তের ছবি। অভিষেকের আবার ‘থ্রি ইডিয়টস’। কিন্তু সবাইকে চমকে দিয়ে বৈভবের উত্তর ‘ধুরন্ধর’। এর পরেই শুরু হয়ে যায় আলোচনা।
Anchor : “ Your Favorite Film? ”
14 Years Old #VaibhavSooryavanshi : “ It’s #Dhurandhar Sir ”
Bro Watched A Rated Film At The Age Of 14 & Told This On A Award Show!! pic.twitter.com/eWymzvcVGI
— Jack_SparrowKICCHA (@JD_Jack_Sparrow) March 16, 2026
‘ধুরন্ধর’ হল ‘A’ গ্রেড সিনেমা। ১৮ বছর না হলে এই সিনেমা দেখা যায় না। সেখানে কীভাবে এই সিনেমা দেখল বছর ১৪-র বৈভব? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকের কথায়, ‘বড্ড পাকা ছেলে দেখছি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘বুঝতেই পারছি লুকিয়ে-চুরিয়ে ধুরন্ধর দেখেছ।’ তাছাড়াও বৈভবের মন্তব্য, “আমার লক্ষ্য রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ট্রফি জেতা। সবার আগে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ভালো খেলতে চাই। এমন ইনিংস খেলতে চাই, যাতে আমার ইনিংস দলের কাজে কাজে লাগে।”
Source: Sangbad Pratidin
