ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, জোড়া আসনে লড়বেন দিলীপ, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

বঙ্গে বিধানসভা ভোটের সূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন জোড়া আসনে – নন্দীগ্রাম এবং ভবানীপুর। জোড়া আসনে লড়বেন দিলীপ ঘোষও। খড়গপুর সদর এবং বোলপুর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *