এসআইআর-এ নাম বাদের ক্ষতে প্রলেপ! মতুয়া মহামেলায় ‘শাহী’ শুভেচ্ছা

ভোটমুখী বাংলায় এসআইআর-এ এখনও বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটার। সেই তালিকায় রয়েছেন বহু মতুয়া। তার ফলে স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁরা। মতুয়া মহা ধর্মমেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন অনেকেই। এই আবহে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেচ্ছার নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন কেউ কেউ। রাজনৈতিক মহলের মতে, এসআইআর ক্ষতে প্রলেপ দিতে বাংলায় লিখে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ।
তিনি পোস্টে লেখেন, “পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত, পবিত্র মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নানের এই শুভক্ষণে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রীশ্রী ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা। তিনি আমাদের চিরন্তন জ্ঞান ও আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করে ভক্তি, সাম্য ও নৈতিক জীবনবোধের অমূল্য বাণী তুলে ধরেছিলেন, যা আজও আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ এই মহান আদর্শগুলির প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হোক এই প্রার্থনাই করি।”

পূৰ্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত, পবিত্র মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নানের এই শুভক্ষণে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শ্রীশ্রী ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা। তিনি আমাদের… pic.twitter.com/NaCJfEIFM1
— Amit Shah (@AmitShah) March 16, 2026

 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *