ছাব্বিশের ভোটের আগে বড় বদলের সাক্ষী হতে চলেছে ভাঙড়। নির্বাচনের মুখে তৃণমূল ছাড়ার পথে ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। যোগ দিতে পারেন নওশাদ সিদ্দিকির দল আইএসএফে। আজই আরাবুলের ফুরফুরা শরিফ যাওয়ার কথা। সেখানে আইএসএফের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে দলে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কেন ভোটের আগে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল ইসলাম? এর জবাব সরাসরি না দিলেও অভিমানের কথা শোনা গেল তাঁর মুখে। বললেন, ”আরাবুল ইসলামকে তৃণমূল চিনতে পারেনি। দলের সঙ্গে সবসময় আমি থেকেছি, কাজ করেছি। কিন্তু এখন আমি কোণঠাসা।” শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে দলত্যাগ করতে পারেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদও।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
