দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানের ড্রোন, বন্ধ উড়ান, জনবসতিতেও হামলার ছক তেহরানের!

১৭ দিন ধরে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। সোমবার ভোরবেলা ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়েছে দুবাই বিমানবন্দরে। দাউদাউ করে জ্বলছে বিমানবন্দরের একাংশ। তার জেরে দুবাইয়ে বিমান চলাচল পুরোপুরি বন্ধ। কেবল দুবাই বিমানবন্দর নয়, দুবাই এবং দোহার বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা হতে পারে বলে অনুমান। সেখান থেকে আমজনতাকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে। এখনও পর্যন্ত দুবাইয়ে হতাহতের কোনও খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরে একটি তেলের ট্যাঙ্কারে আছড়ে পড়েছে ড্রোন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *