জলে গেল ঋতুরাজের সেঞ্চুরি, বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ম্যাক্সওয়েল

ভারত: ২২২/৩ (ঋতুরাজ-১২৩*, সূর্যকুমার-৩৯)
অস্ট্রেলিয়া: ২২৫/৫(হেড-৩৫, ম্যাক্সওয়েল-১০৪*)
৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য, বিধ্বংসী ইনিংস এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে। সাত উইকেট খুইয়ে যখন বিরাট চাপে অজিরা, তখন ২০১ রানের অতিমানবিক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন ম্যাড ম্যাক্স। মঙ্গল-রাতে গুয়াহাটিতে অনেকটা সেই স্মৃতিই ফেরালেন অজি অলরাউন্ডার। মারকাটারি ব্যাটিং করে ভারতের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন তিনি। আর সেই সৌজন্যে টিকে রইল অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেই ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। তবে তার পরই টি-২০ সিরিজে অজিদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ওঠে সূর্যকুমারের টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে জয় ছিনিয়ে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্য পূরণ হল না।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *