Rishabh Pant: কেন এমন রহস্যজনক পোস্ট করলেন ঋষভ? জেনে নিন আসল কারণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা হয়। দু’ জনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এরমধ্যে আবার রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যজনক পোস্ট করলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার।
২০১৯ সালে ইন্টিরিওর ডিজাইনার ইশা নেগির সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন ঋষভ। তাহলে কি তাঁর পুরনো প্রেমিকার সঙ্গে এবার ঝামেলা বেধেছে? সেটা নিয়ে কিছু না জানা গেলেও, ঋষভের এই ভাইরাল পোস্ট কিন্তু অনেকের মনেই তৈরি করেছে প্রশ্ন।
[আরও পড়ুন: আবারও অধিনায়ক ধোনিই, স্টোকস-রায়ডু-সহ কাদের ছাড়ল চেন্নাই সুপার কিংস?]
ঋষভ লিখেছেন, ‘বন্ধুত্ব ও সম্পর্ক রাখার জন্য আর তাগিদ অনুভব করি না। এই সম্পর্কগুলো টিকে থাকলে ভালো, চলে গেলেও আর কিছু যায় আসে না।”
গত বছরের ৩০ ডিসেম্বর। ভোরের আলো ফোটার আগেই মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ। কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই তাঁকে সোশাল মিডিয়াতে দেখা গিয়েছিল। গত আইপিএল চলার সময় দিল্লির খেলাও দেখতে এসেছিলেন। এমনকি টিম ইন্ডিয়া এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে, সতীর্থদের সঙ্গে দেখাও করেছিলেন সেই সময় এনসিএ-তে থাকা ঋষভ।
ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও, বরাত জোরে বেঁচে গিয়েছেন। একাধিক অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। সুযোগ পেলেই ঋষভ চলে এসেছেন খেলার মাঠে। প্রতিদিন নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি। তেমনই ছবি দেখা গেল কয়েক সপ্তাহ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কবে তিনি পুরোদমে মহড়া শুরু করেন সেটাই দেখার।
[আরও পড়ুন: ‘ঘর ওয়াপসি’র জল্পনায় ইতি, গুজরাটেই হার্দিক, মুম্বইয়ের নেতৃত্বে রোহিত শর্মা]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *